Saturday, January 23, 2016

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় NATIONAL INSTITUTE OF POPULATION RESEARCH AND TRAINING (NIPORT)

No. of Vacancies: 15
Jobs Circular

 
ob Location: Dhaka

Published On:
21 Jan, 2016
Salary: 8,250-20,010/-

Source:
The Daily Ittefaq
Application Deadline: 28 Feb, 2016




Interested candidates are requested to apply with detailed CV along with 03 copies of recent passport size photographs, photocopies of all academic certificates & required experience certificates, photocopies of National ID card and character certificates within deadline to the following address

Applicant must enclose his/her Photograph with CV

নজরুল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

পদের নাম: সেলস এক্সিকিউটিভ/মার্কেটিং এক্সিকিউটিভ।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে স্নাতক। মাঠপর্যায়ে বিক্রয় ও বিপণন কাজে ৩ থেকে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা। প্রার্থীকে সৎ, উদ্যমী, কঠোর পরিশ্রমী, সুঠাম দেহের অধিকারী, সুন্দর বাচনভঙ্গি সম্পন্ন ও দেশের অভ্যন্তরে ব্যাপক ভ্রমণে আগ্রহী হতে হবে। ঢাকার কেরানীগঞ্জ/স্থানীয় এলাকার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, সম্প্রতি তোলা দুই কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও যোগাযোগের ফোন নম্বর উল্লেখ করে স্বহস্তে লিখিত আবেদনপত্র নজরুল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ৬/এ মহিউদ্দিন লেন, ইমামগঞ্জ, ঢাকা এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০১৬।
সূত্র: ১৮ জানুয়ারির প্রথম আলো পৃ: ৪।

সিসিডিবি

পদের নাম: মাঠ সংগঠক।
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস। দুটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা ২.৫ জিপিএ থাকতে হবে।
বয়স: ২২ থেকে ৩২ বছর।
অভিজ্ঞতা: জাতীয় পর্যায়ের এনজিওতে ঋণ কার্যক্রমে ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাইসাইকেল চালানো বাধ্যতামূলক।
বেতন: সর্বসাকল্যে মাসিক বেতন ৯০০০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত দরখাস্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি ও জীবনবৃত্তান্তসহ (অভিজ্ঞতার বিবরণসহ) এইচআরএমডি বিভাগ, সিসিডিবি, ৮৮ সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা ১২১৬ এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ জানুয়ারি ২০১৬।
সূত্র: ১৫ জানুয়ারির প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ. ২।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

পদের নাম: এমএলএসএস।
পদের সংখ্যা: ২৭।
বয়স: ১২-০১-১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন: ৮২৫০-২০০১০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ২০)।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের বোর্ডের ওয়েবসাইট থেকে আবেদন ফরম গ্রহণপূর্বক পূরণ করে সচিব, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা বরাবরে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর/সিটি করপোরেশনের কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি, প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত ফটোকপি, ফি বাবদ ৩০০ টাকা সচিব, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অনুকূলে সোনালি সেবার মাধ্যমে জমা দেওয়ার রসিদ এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের খামের ওপর আবেদনকৃত পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। চাকরির আবেদন ফরম বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এর Home page এ-পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ জানুয়ারি ২০১৬।

নয় ব্যাংকে বিভিন্ন পদে নিয়োগ

বাংলাদেশের সরকারি-বেসরকারি কয়েকটি ব্যাংকে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকে যাঁরা ক্যারিয়ার গড়তে চান তাঁদের জন্য এটি অনেক ভালো একটি সুযোগ।
* বাংলাদেশ ব্যাংক: সিনিয়র প্রিন্সিপাল অফিসারের পাঁচটি পদে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। আগ্রহী প্রার্থীদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা আইসিএমএ সার্টিফিকেট থাকতে হবে। আগ্রহীদের এই পদে পাঁচ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত তথ্যসহ প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র মহাব্যবস্থাপক, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকা বরাবর ৪ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.bb.org.bd ওয়েবসাইটে।
* ব্র্যাক ব্যাংক: ব্র্যাক ব্যাংক লিমিটেড হেড অব হিউম্যান রিসোর্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হেড অব হিউম্যান রিসোর্স পদে ন্যূনতম ডিগ্রি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ বছরের অধিক কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য পদের নাম উল্লেখ করে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, একটি পাসপোর্ট আকৃতির ছবি ও জাতীয় পরিচয়পত্র নম্বরসহ আবেদন পাঠাতে হবে হিউম্যান রিসোর্স বিভাগ, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ১ গুলশান অ্যাভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২ ঠিকানায়। এ ছাড়া আবেদনপত্র বিষয়ে পদের নাম উল্লেখ করে মেইল (hr@bracbank.com) করতে পারবেন। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি ২০১৬ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে www.bracbank.com ওয়েবসাইটে।
* সিটি ব্যাংক লিমিটেড: ট্রেইনি প্রোডাক্ট মার্কেটিং অফিসার অ্যামেক্স বিজনেস, কার্ডস পদে নিয়োগ দিচ্ছে সিটি ব্যাংক লিমিটেড। যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট যেকেউ আবেদন করতে পারবেন। নতুনেরাও আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে। আগ্রহীদের যোগাযোগে দক্ষতা থাকতে হবে। আগ্রহীরা career.thecitybank.com-ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩০ জানুয়ারি, ২০১৬।
* ইসলামী ব্যাংক: ইসলামী ব্যাংকে ফিল্ড অফিসার পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদটিতে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের ব্যাংকের ওয়েবসাইট career.islamibankbd.com-এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদান ও সদ্য তোলা (৩ মাসের মধ্যে) পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করে আগামী ২৫ জানুয়ারি ২০১৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
* সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড: সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ভিপি বা এসভিপি সমমানের এক্সিকিউটিভ পদে কিছুসংখ্যক লোক নিয়োগ দেবে। যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এমবিএ ডিগ্রিধারীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া প্রার্থীদের ব্যাংকিংয়ে ১৫ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার জ্ঞান থাকতে হবে। ১৭ জানুয়ারি-২০১৬ তারিখে বয়স অনূর্ধ্ব ৪৫ বছর হলেই পদটিতে আবেদন করতে পারবেন প্রার্থীরা। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ‘সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হিউম্যান রিসোর্স ডিভিশন, এসআইবিএল, হেড অফিস, সিটি সেন্টার, ৯০/এ মতিঝিল সি/এ, ঢাকা-১০০০’ ঠিকানায়। পদটিতে আবেদন করা যাবে আগামী ১৭ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত। বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.sibl.com.bd ওয়েবসাইটে।
* আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নিমিত্তে আবেদনপত্রের আহ্বান জানানো হয়েছে। পদটিতে নিয়োগ দেওয়া হবে পাঁচজনকে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা আইসিএমএ সার্টিফিকেটসহ ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। প্রার্থীদের বয়স ১১ জানুয়ারি-২০১৬ তারিখে সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। ২০১৫ সালের বেতনক্রম অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৪৩ হাজার টাকা থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা। আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে পারবেন ‘মহাব্যবস্থাপক, ব্যাংকার্স সিলেকশন সচিবালয়, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকা’ ঠিকানায়। আবেদনপত্র পাঠানো যাবে আগামী ৪ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে ansarvdpbank.gov.bd ওয়েবসাইটে।
* প্রিমিয়ার ব্যাংক লিমিটেড: প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ডেপুটি ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, ট্রেড সার্ভিস অফিসার ও ক্রেডিট অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এমবিএ, এমবিএম বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদগুলোতে। প্রার্থীদের শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ডেপুটি ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজার পদের জন্য আট, ট্রেড সার্ভিস অফিসার ও ক্রেডিট অফিসার পদে কমপক্ষে পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে। পদগুলোতে আবেদন করা যাবে ২৫ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে www.premierbankltd.com ওয়েবসাইটে।
* বাংলাদেশ কমার্স ব্যাংক: বাংলাদেশ কমার্স ব্যাংকের ইও/এসইও এবং এফভিপি বিভাগের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো বিষয়ে মাস্টার্স পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। ইও/এসইও এবং এফভিপি উভয় বিভাগের চাকরির জন্য এই বিষয়ে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া কোনো কমার্শিয়াল ব্যাংকে সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির আবেদনকারীদের জন্য বয়সসীমা ৪৫ বছর। আগ্রহীরা তাঁদের জীবনবৃত্তান্ত ও দুই কপি ছবি ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন বরাবর ৩০ জানুয়ারি, ২০১৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য পাওয়া যাবে: bcblbd.com ওয়েবসাইটে।
* মধুমতি ব্যাংক লিমিটেড: মধুমতি ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। যেকোনো বিভাগ থেকে এমবিএম বা এমবিএ বা মাস্টার্স পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহীদের বাংলা-ইংরেজিতে লিখতে ও বলতে পারার দক্ষতা থাকতে হবে। এ ছাড়া কম্পিউটারে দক্ষ হতে হবে। আগ্রহীরা বিস্তারিত তথ্য সংগ্রহ ও আবেদন করতে পারবেন www.modhumotibankltd.com/career ঠিকানায় গিয়ে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উপসহকারী প্রকৌশলী পদে ১৫৪ জন নিয়োগ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্যানেল তৈরির লক্ষ্যে সম্প্রতি উপসহকারী প্রকৌশলী পদে ১৫৪ জন লোক নেবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পদের সংখ্যা আরও বাড়তে বা কমতে পারে। শুধু তড়িৎ, যান্ত্রিক, ইলেকট্রনিকস, পাওয়ার ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হলেই এ পদে আবেদন করা যাবে। আবেদন করতে হলে আবেদনকারীকে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
পদটিতে আবেদন করতে হলে প্রার্থীকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে। এসএসসি বা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যেকোনো একটিতে প্রথম বিভাগ বা জিপিএ ৩.০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। আর বয়স হতে হবে ০৭-০২-১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধার/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের ক্ষেত্রে ঊর্ধ্ব বয়স ৩২ বছর। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী দরখাস্তের নির্ধারিত ফরম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট (www.bpdb.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে। এ ছাড়া কক্ষ নম্বর ৪১১, ওয়াপদা ভবন (৫ম তলা), মতিঝিল, ঢাকা এবং আব্দুল গণি রোড বিদ্যুৎ ভবনে বিউবোর প্রধান প্রকৌশলী, পূর্তকর্ম এর দপ্তর, বিউবোর্ডের বিতরণ জোনের প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম/কুমিল্লা/সিলেট/রংপুর/রাজশাহী/ ময়মনসিংহ এবং প্রধান প্রকৌশলী, খুলনা বিদ্যুৎ কেন্দ্রের দপ্তর থেকে অফিস চলাকালীন ফরম সংগ্রহ করা যাবে। ফরম পূরণ করে আবেদনপত্র পরিচালক, কর্মচারী পরিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াপদা ভবন (৫ম তলা), মতিঝিল বা/এ, ঢাকা ১০০০ ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীদের উপপরিচালক (হিসাব), কোয়াক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকার অনুকূলে ৪০০ টাকার অফেরতযোগ্য ক্রসড পোস্টাল অর্ডার, সদ্য তোলা তিন কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি, প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সব পরীক্ষা পাসের মূল সনদের সত্যায়িত অনুলিপি, দুজন অনাত্মীয় প্রথম শ্রেণির কর্মকর্তার কাছ থেকে দুটি চারিত্রিক সনদ, প্রার্থী যে জেলার স্থায়ী বাসিন্দা, সেই সম্পর্কে নিজ স্থায়ী ঠিকানার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নাগরিকত্বের সনদ, উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে নিজ জেলার জেলা প্রশাসকের কাছ থেকে প্রত্যয়নপত্র, নিজ ঠিকানা লিখিত ও ছয় টাকা মূল্যের স্ট্যাম্পযুক্ত ২৮ বাই ১১ সেন্টিমিটার সাইজের একটি খাম সংযুক্ত করতে হবে।

নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ চলছে

শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়’—এই মূলনীতি নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সাহসী নাবিকেরা জাহাজ ভাসিয়ে চলেছেন দেশের জলসীমা রক্ষায়। সম্প্রতি এই বাহিনীতে ২০১৭ অফিসার ক্যাডেট ব্যাচ (২য় গ্রুপ) হিসেবে লোকবল নেবে বলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার পদে লোক নিয়োগ করা হবে। এসব পদে পুরুষ ও নারী উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে আগামী ৩০ মার্চের মধ্যে। তাই যাঁরা বাংলাদেশ নৌবাহিনীতে নিজের পেশা গড়তে চান তাঁরা আবেদন করতে পারেন।
আবেদনের যোগ্যতা:বিজ্ঞপ্তি অনুযায়ী অফিসার ক্যাডেট হিসেবে আবেদন করতে হলে প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (বিজ্ঞান বিভাগে) বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪.০ থাকতে হবে। আর ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ গ্রেড ও ২টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম ২টি বিষয়ে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে (উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতসহ)। এ ছাড়া সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের নৌবাহিনীর উচ্চমান পরীক্ষা (এইচইটি) বা সমমানের বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমানবাহিনী পরীক্ষায় কৃতকার্য হতে হবে। শুধু সরবরাহ শাখার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (ব্যবসায় শিক্ষা শাখা) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫ পেয়ে উত্তীর্ণ এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় হিসাববিজ্ঞান ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ন্যূনতম জিপিএ ৪.০ প্রাপ্ত হতে হবে। ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীদের বয়স হতে হবে ১ জানুয়ারি ২০১৭ তারিখে সাড়ে ১৬ বছর থেকে ২১ বছরের মধ্যে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ও নারীদের জন্য ৫ ফুট ১ ইঞ্চি হতে হবে। ওজন পুরুষদের জন্য ৫০ কেজি ও নারীদের জন্য ৪০ কেজি। বুকের মাপ পুরুষদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। প্রার্থীদের অবশ্যই অবিবাহিত ও বাংলাদেশের নাগরিক হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইন ও সরাসরি এই দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদনকারী ট্রাস্ট ব্যাংক মোবাইল মানির গ্রাহক হলে বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়মানুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে ১৬২০১ নম্বরে একটি এসএমএস করতে হবে। এ ক্ষেত্রে টিবিএমএম অ্যাকাউন্টে ন্যূনতম ৭২০ টাকা থাকতে হবে। এসএমএস করার পর প্রার্থী একটি ট্রানজেকশন আইডি পাবেন। এরপর বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট www.navy.mil.bd থেকে Join Navy লিংকে ক্লিক করে অথবা সরাসরি www.joinnavy.mil.bd ওয়েবসাইট থেকে অনলাইনে ফরম পূরণ করে জমা দেওয়া যাবে। প্রার্থীদের অনলাইনে কল আপ লেটার প্রেরণ করা হবে।
এ ছাড়া সরাসরি আবেদনের ক্ষেত্রে যেসব প্রার্থীরা টিবিএমএমের গ্রাহক নন তাঁদের ট্রাস্ট ব্যাংকের মনোনীত পে পয়েন্ট বা ট্রাস্ট ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে ‘বিএন রিক্রুটমেন্ট ফান্ড’ ট্রাস্ট ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল ব্রাঞ্চ, ঢাকার অনুকূলে ৭০০ টাকা ফি জমা দিতে হবে। এরপর প্রার্থী একটি Notification SMS ও মানি রিসিপ্ট পাবেন, যাতে একটি ট্রানজেকশন আইডি থাকবে। এ আইডি ফরম পূরণের ক্ষেত্রে ব্যাংক ড্রাফটের ঘরে লিখতে হবে। ফরম পূরণ করার পর আবেদনপত্রের সঙ্গে ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে তা নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। এরপর শুরু হবে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া।
.নির্বাচন প্রক্রিয়া:
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন যাচাই-বাছাইয়ের পর আগামী ১৮ থেকে ২১ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। এসব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২২ এপ্রিল লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা হবে তিনটি বিষয়ে। বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবার আইএসএসবি কর্তৃক মৌখিক পরীক্ষায় ঢাকা সেনানিবাস, ঢাকায় অংশগ্রহণ করতে হবে। আইএসএসবি কর্তৃক নির্বাচিত প্রার্থীদের এরপর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা সেনানিবাসের বিএনএস হাজী মহসীনে উপস্থিত থাকতে হবে। এরপর তাঁদের নৌবাহিনী সদর দপ্তরে চূড়ান্ত মনোনয়ন পর্ষদের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
প্রশিক্ষণ:চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ২৪ মাস এবং মিডশিপম্যান হিসেবে ১২ মাসসহ মোট তিন বছর মেয়াদি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে।
বেতন ও সুযোগ-সুবিধা:
চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তরা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন। এ ছাড়া বিদেশে উচ্চতর প্রশিক্ষণ, বাসস্থান, উন্নত চিকিৎসাসহ নানা ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যাবে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ পাবেন।
বিস্তারিত যোগযোগ:
পরিচালক, পার্সোনাল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা ১২১৩।